হোম > বিশ্ব

গাজা নিয়ে তুরস্কের পার্লামেন্টে বিশেষ অধিবেশনের আয়োজন

আতিকুর রহমান নগরী

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষিতে একটি বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বান করেছে তুরস্ক। পার্লামেন্টের স্পিকার নুমান কুর্তুলমুস ঘোষণা করেছেন যে, ২৯ আগস্ট তুর্কি জাতীয় সংসদ গাজা সংকট নিয়ে এক অসাধারণ অধিবেশনে মিলিত হবে।

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাধারণত সংসদ ১ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে থাকলেও, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এবং আইওয়াইআই পার্টির আহ্বানে এই অধিবেশন ডাকা হয়েছে। এর উদ্দেশ্য হলো গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুর্কি জনগণের বার্তা পৌঁছে দেওয়া।

পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংসদের সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে গৃহীত কূটনৈতিক পদক্ষেপ এবং গাজা পরিস্থিতির দীর্ঘমেয়াদি সমাধানে তুর্কির ভূমিকা তুলে ধরবেন। তিনি ২৫ আগস্ট জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে ইসরাইলের বিরুদ্ধে একটি জোরালো প্রস্তাব গৃহীত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষভাগে গাজায় ইসরাইলি সেনা অভিযানের শুরু থেকে তুর্কি সরকার সবচেয়ে সরব দেশগুলোর একটি। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া, প্রায় ২০ লক্ষ মানুষ, যাদের একটি বড় অংশ শিশু, খাদ্য ও ওষুধের অভাবে দুর্ভিক্ষের মুখে রয়েছে। ইসরাইলি অবরোধের কারণে মানবিক সাহায্য পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে