হোম > বিশ্ব

এসটিসির কাছ থেকে দক্ষিণাঞ্চল পুনরুদ্ধারের ঘোষণা ইয়েমেনের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) কাছ থেকে দেশের দক্ষিণ ও পূর্ব অংশ পুনরুদ্ধারের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এদিকে, এসটিসির সমর্থনে এডেন শহরে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ ।

শনিবার সৌদি আরব সমর্থিত প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রধান রাশাদ আল-আলিমি জানান, দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে এবং সরকারি বাহিনী দক্ষিণ ইয়েমেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

আল-আলিমি বলেন, ‘দেশের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর উচ্চ কমান্ডার হিসেবে আমি আপনাদের হাদরামাউত ও আল-মাহরা পুনরুদ্ধারের বিষয়ে আশ্বস্ত করতে চাই।’

তিনি আরো বলেন, ইয়েমেন সরকার এসটিসির সাবেক সদস্যদের সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং ইয়েমেনের সব সামরিক বাহিনী এখন থেকে দেশে সৌদি নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে কাজ করবে।

গত ডিসেম্বেরের শেষের দিকে হাদরামাউত ও আল-মাহরা প্রদেশ থেকে এসটিসিকে বিতাড়িত করতে সৌদি সমর্থিত সফল অভিযানের পর আল-আলিমির এ ঘোষণা এলো। এ দুটি প্রদেশ সৌদি আরবের সীমান্তবর্তী এবং ইয়েমেনি ভূখণ্ডের প্রায় অর্ধেক।

এদিকে, এসটিসির দুর্গ এডেনে হাজার হাজার ইয়েমেনি রাস্তায় নেমে সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশ করে। খোর মাকসার জেলায় সৌদি আরব এবং ইয়েমেনি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।

আরএ/এসআই

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের