হোম > বিশ্ব

পেরুর নদী বন্দরে ভূমিধসে নৌকা ডুবি, নিহত ১২

আতিকুর রহমান নগরী

মধ্য পেরুর একটি নদী বন্দরে নোঙর করা দুটি নৌকা ভূমিধসে ডুবে যাওয়ার পর কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে, আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছে। ছবি: সংগৃহীত

পেরুর মধ্যাঞ্চলের ইপারিয়া নদী বন্দরে ভূমিধসের কারণে নোঙর করা দুটি নৌকা ডুবে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এছাড়া, নৌকা ডুবিতে কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনা জানায়, উকায়ালি অঞ্চলের আমাজন জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তবে নৌকায় মোট কতজন ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া এএফপিকে জানান, “এ পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ২৫ জন আহত এবং প্রায় ৪০ জন নিখোঁজ।” কর্তৃপক্ষ পরিবারদের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ইউটিভি নোটিসিয়াস চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাগুলোর লাগেজ ও মালামাল নদীতে ভেসে যাওয়ার সময় হতবিহ্বল মানুষজন নদীর তীরে দৌড়াদৌড়ি করছে।

এসআর

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো