হোম > বিশ্ব

জাতীয় সংলাপের জন্য প্রস্তুত হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ফিলিস্তিনের স্বাধীনতাকার্ম সংগঠন হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাতকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম একথা জানান। সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে হাজেম কাসেম বলেন, হামাস খোলা মনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে সংলাপে এগিয়ে যাচ্ছে।

কাসেম ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় বিদ্যমান জাতীয় ঐকমত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে এবং খোলা মনে সংলাপে অংশ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার সময়।’

তিনি সতর্ক করে বলেন, ‘বর্তমান সময়কাল কেবল হামাসের জন্যই নয়, গাজা ও পশ্চিম তীরের পুরো ফিলিস্তিনি জনগণের জন্যই বিপজ্জনক।’

হামাসের মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের তাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি ইসরাইলকে চুক্তি মেনে চলতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কাসেম জানান, হামাস তুরস্ক, মিশর এবং কাতারের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি আশ্বাস পেয়েছে যে যুদ্ধ কার্যকরভাবে শেষ হয়েছে।

আরএ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস