হোম > বিশ্ব

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সোমালিয়ার বারবারা বন্দর। ছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। লোহিত সাগরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে দিয়ে সোমালিয়ায় স্থাপিত সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার এবং প্রধান অবকাঠামো নির্মাণ থেকে সরতে বাধ্য হবে আমিরাত।

সোমালিয়ার সরকারের ঊর্ধ্বতন সূত্র এবং যুক্তরাজ্য থেকে পরিচালিত সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের হাতে আসা নথিতে দেখা গেছে, এর মধ্যে সরকারি সংস্থা, সংশ্লিষ্ট সংস্থা এবং আঞ্চলিক প্রশাসনের সঙ্গে সব ধরনের চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

নথিতে বলা হয়েছে, ‘বারবারা, বোসাসো ও কিসমায়ো বন্দর ঘিরে হওয়া সব চুক্তি ও সহযোগিতার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।’

নথিতে আরো বলা হয়েছে, ‘সোমালিয়া সরকার ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে বিদ্যমান সব চুক্তিও বাতিল করেছে মন্ত্রিপরিষদ; যার মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও রয়েছে। সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করার গুরুতর পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদন ও শক্তিশালী প্রমাণ প্রকাশের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সূত্র: মিডল ইস্ট আই

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান