হোম > বিশ্ব

ইরানের সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তান সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

ইরানের রাজধানী তেহরানে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

মঙ্গলবার এআরওয়াই নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, উভয় দেশের সামরিক প্রধানেরা সীমান্তে নিরাপত্তা জোরদার, সামরিক থেকে সামরিক সম্পর্ক গভীরতর এবং সীমান্ত এলাকাগুলিকে বাণিজ্য ও অর্থনৈতিক সংযুক্তির অঞ্চলে রূপান্তরের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন, যা সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে চার-দেশীয় সফরের তৃতীয় ধাপে আজারবাইজান সফরে রয়েছেন। সফরের শেষ ধাপে তিনি তাজিকিস্তান যাবেন। এর আগে ইরান সফরকালে প্রধানমন্ত্রী শেখবাজ শরিফ সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের