হোম > বিশ্ব

রাশিয়ার তেলের ওপর নতুন করে ব্রিটেন-আমেরিকার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় তিন বছর ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত রয়েছে। মস্কোর এই হামলায় অর্থের জোগান বন্ধ করতে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও ব্রিটেন।

আমেরিকার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানি হলো গ্যাসপ্রম নেফ্ট ও সারগুটনেফটিগাস। এই দুই প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা তেল যাতে বাইরে রপ্তানি হতে না পারে সেজন্যই এই নিষেধাজ্ঞা। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে জি-সেভেনকে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ১৮৩টি জাহাজও। কারণ এসব জাহাজ রাশিয়ার তেল পরিবহনের কাজ করে। এছাড়া প্রাকৃতিক গ্যাস তরলীকরণের কাজে ব্যবহৃত অবকাঠামো, পরিষেবাদানকারী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী ও মেরিটাইম বিমা প্রতিষ্ঠানও এর আওতায় রয়েছে।

এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেনও। বলা হয়েছে, জ্বালানির আয় থেকে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া। তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাশিয়ার যুদ্ধ খরচ কমে যাবে এবং পুতিনের হাত থেকে রক্ষা পাবে ইউক্রেন। এজন্যই এমন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন সরকার। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই দুটি কোম্পানি প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন করে, যার মূল্য বছরে ২৩ বিলিয়ন ডলার।

যুদ্ধ শেষ করার জন্য আলোচনার আগে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করার কারণে ব্রিটেন এরই মধ্যে রাশিয়ার তেল বহনকারী প্রায় ১০০টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, এমন আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে এ সিদ্ধান্ত নেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর বহাল থাকবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। এমনটাই জানিয়েছেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২