হোম > বিশ্ব

ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুমকি

আমার দেশ অনলাইন

ন্যাটো মিত্রদের ওপর আবারও অসন্তুষ্ট প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য সাহায্য না পেয়ে ন্যাটো মিত্রদের এবার হুমকি দিয়েছেন তিনি।

ইরানে সামরিক অভিযানে ন্যাটোর যুক্তরাষ্ট্রকে সহায়তা না দেওয়ার সিদ্ধান্তকে ‘খুবই বোকামিপূর্ণ ভুল’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গত মাসে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালির বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং তেল রপ্তানি প্রায় বন্ধ করে দিয়েছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পড়েছে। ট্রাম্প বলেন, এই যুদ্ধে পশ্চিমা সামরিক জোট নেটোর দেশগুলো সমর্থন দিয়েছে। যদিও তারা এই যুদ্ধে জড়াতে চায়নি।

ট্রাম্প বিশেষভাবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লক্ষ্য ট্রাম্প বলেন, ব্রিটিশ নেতা ‘উইনস্টন চার্চিল নন’, যা তিনি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার ব্যবহার করেছেন। আক্রমণের এই কৌশল ইরানে ট্রাম্পকে তার প্রয়োজনীয় সাহায্য পেতে কীভাবে সহায়তা করবে, তা একটি খোলা প্রশ্ন। এই কৌশলটি হিতে বিপরীত হতে পারে এবং মিত্রদের দূরে ঠেলে দিতে পারে, যা ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে।

ট্রাম্প এই যুদ্ধের জন্য আন্তর্জাতিক ঐকমত্য তৈরিতে এখন পর্যন্ত তেমন কোনো প্রচেষ্টা করেননি এবং মিত্ররা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এই সংঘাতে জড়াতে চায় না।

ন্যাটো ও পশ্চিমা মিত্রদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‌‌আমরা তাদের রক্ষা করব, কিন্তু বিশেষ প্রয়োজনের সময় তারা আমাদের জন্য কিছুই করবে না। আমাদের তাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। সূত্র: বিবিসি

ইরানের মিসাইল হামলায় দুই ইসরাইলি নিহত

ট্রাম্পের ইরান আগ্রাসন ‘ভিয়েতনাম যুদ্ধের’ পরিণতির দিকে এগোচ্ছে

ইসরাইল শত্রু, আমেরিকা বন্ধু নয়: মুসলিম বিশ্বকে ইরানের সতর্কতা

এবার আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা