হোম > বিশ্ব

ভূমধ্যসাগর থেকে উদ্ধার প্রত্নসামগ্রী মিসরে প্রদর্শনের জন্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের আলেকজান্দ্রিয়া জাতীয় জাদুঘরে ভূমধ্যসাগরের গভীর থেকে উদ্ধার করা বিরল বিভিন্ন প্রত্নসামগ্রী প্রদর্শনের জন্য উন্মোচন করা হয়েছে। বুধবার মিসরের পর্যটন ও পুরাতত্ত্বমন্ত্রী শরিফ ফাতহি এবং আলেকজান্দ্রিয়ার গভর্নর আহমেদ খালেদ জাদুঘরে এ প্রত্নসামগ্রীগুলো প্রদর্শনের জন্য উদ্বোধন করেন।

‘ডুবন্ত শহরের রহস্যের প্রদর্শন’ শিরোনামের এ প্রদর্শনীতে বিভিন্ন অলঙ্কার, তৈজসপত্র ও মূর্তি রয়েছে।

উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাইল খালেদ জানান, আগামী ছয় মাস এ প্রদর্শনী চলবে। মিসরে এটিই প্রথম প্রদর্শনী যেখানে শুধু সাগরতল থেকে উদ্ধার প্রত্নসামগ্রী প্রদর্শন করা হচ্ছে।

আলেকজান্দ্রিয়ার গভর্নর আহমেদ খালেদ সংবাদ সম্মেলনে জানান, মোট ৮৬টি প্রত্নসামগ্রী এখানে প্রদর্শন করা হচ্ছে। বর্তমানে ডুবে যাওয়া আলেকজান্দ্রিয়ার প্রাচীন পূর্ব বন্দর এলাকার ‘রাজকীয় আবাসস্থল’ থেকে উদ্ধার প্রত্নসামগ্রী এ প্রদর্শনীতে রয়েছে।

এছাড়া উত্তর মিসরের তীর সংলগ্ন আবু কির উপসাগর থেকে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির সহায়তায় উদ্ধার প্রত্নসামগ্রীও এখানে রয়েছে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে