হোম > বিশ্ব

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ নিয়ে যা বলছে ইরান

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

পাক-আফগান সীমান্তে তালেবান ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইরান। খবর বার্তা সংস্থা মেহেরের।

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে উদ্বেগ জানিয়ে, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তা ওপর জোর দিয়েছেন।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সংযম এবং উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক সংলাপ শুরু করার আহ্বান জানান বাঘেয়ি।

তিনি উল্লেখ করেন, ইরান আশেপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর মৌলিকভাবে গুরুত্ব দেয়। তিনি প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করার জন্য তেহরান প্রস্তুতি রয়েছে বলে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

আরএ

ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় আনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল

ট্রাম্পকে বিদায়, পুতিনকে স্বাগত—চীনের কূটনৈতিক বার্তা কী

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯

শুধুমাত্র অর্থ ও সম্পদ অর্জন জীবনে সুখের মাপকাঠি না: মিশেল ওবামা

ট্রাম্পের ইরান যুদ্ধক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটের পদক্ষেপ

আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার মুখে ইসরাইলি মন্ত্রী

যুক্তরাষ্ট্রের সামরিক শিল্পভিত্তিতে বড় দুর্বলতা উন্মোচিত

যুক্তরাষ্ট্রে বীরের মর্যাদায় আমিন আবদুল্লাহ

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা না করার আহ্বান জাতিসংঘের

ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম