হোম > বিশ্ব

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসার আক্রান্ত, সমবেদনা ট্রাম্পের

স্টাফ রিপোর্টার

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যানসার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ইতোমধ্যে ক্যানসার ছড়িয়ে পড়েছে তার হাড়ে। রোববার বাইডেনের অফিস থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়।

মূত্রজনিত সমস্যা নিয়ে ৮২ বছর বয়সী জো বাইডেন সম্প্রতি ডাক্তারের কাছে যান। পরে পরীক্ষা-নিরীক্ষা করে গত শুক্রবার তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বলে জানানো হয়।

জো বাইডেনের শরীরে শনাক্ত ক্যানসার বেশ আগ্রাসী টাইপের। এ ধরনের ক্যানসার ‘উচ্চ মাত্রার’ বলে বিবেচিত। খুব দ্রুত এটি শরীরে ছড়িয়ে পড়ে। এখন বাইডেনের পরিবার তার চিকিৎসা নিয়ে ভাবছে। বাইডেনের অফিস থেকে বলা হয়েছে, এই ক্যানসার নিয়ন্ত্রণে রাখা যায়। কারণ এটি হরমোন-সংবেদনশীল।

এদিকে জো বাইডেনের ক্যানসার শনাক্তের খবর প্রকাশ হওয়ার পর তার দল ডেমোক্র্যাটিক পার্টি ও ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি তাকে সমর্থন ও সহানুভূতি জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্টলেডি মেলানিয়া “জো বাইডেনের ক্যানসার আক্রান্তের খবরে গভীরভাবে মর্মাহত।”

‘আমরা জিল ও তাঁর পরিবারকে শুভকামনা জানাচ্ছি। জো’র দ্রুত সুস্থতা কামনা করছি’- উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

এফ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ