হোম > বিশ্ব

ড্রোন হামলায় রাশিয়ার কার্গো জাহাজে আগুন

আমার দেশ অনলাইন

রাশিয়ার কার্গো জাহাজে আগুন। ছবি: সংগৃহীত

বাল্টিক সাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়েছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। শনিবারের এ ঘটনায় জাহাজটির ১৬ ক্রু সদস্য লাইফবোটে করে বেরিয়ে আসনে। পরে তাদের একটি রুশ জাহাজে তুলে নেওয়া হয়। তারা রাশিয়ায় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই।

‘স্পার্টা-২’ নামের জাহাজটি পরে ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। শনিবার গভীর রাতে ফিনল্যান্ডের বর্ডার গার্ডের কমান্ডার ইলজা ইলজিন এ তথ্য জানান। শনিবার গভীর রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল।

ফিনল্যান্ডের ধারণা, ইউক্রেন এ হামলা চালিয়ে থাকতে পারে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্ভবত ইউক্রেনই এ হামলার পেছনে রয়েছে।’ তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে এ বছর একাধিকবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলার কিছু ড্রোন বাল্টিক অঞ্চলের আকাশসীমায়ও ঢুকে পড়েছিল। এতে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার কর্মকর্তাদের দেওয়া আগের তথ্যের সঙ্গেও এ বিবরণ মিলে যায়।

সূত্র: রয়টার্স

আরএ

সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকোট

ইসরাইলি হামলা ও বাড়িঘর ধ্বংসের প্রতিবাদে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিক্ষোভ

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি প্রেসিডেন্ট আউনের

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান

নিজেদের নিরাপত্তার দায়িত্ব মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিতে হবে

বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

যুদ্ধ ও মার্কিন অবরোধের মধ্যেও ইরানে খাদ্য মজুত স্বাভাবিকের চেয়ে বেশি