হোম > বিশ্ব

মানবতার মহাবিপর্যয় এভাবেই শুরু হয়: স্পেনের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রেক্ষাপটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলছেন, ‘মানবতার মহাবিপর্যয় এভাবেই শুরু হয়।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার কট্টর সমালোচক নিজ দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, স্পেন যুদ্ধের পক্ষে নয়। স্পেনের জনগণ ‘এই বিপর্যয়ের’ বিরুদ্ধে।

তিনি বলেছেন, ২০০৩ সালে ইরাক আক্রমণ অনিরাপদ বিশ্বকে আরো অনিরাপদ করে তুলেছিল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরো ন্যায়সঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা, একটি স্বাস্থ্যকর পরিবেশ বা সাধারণ মানুষের জীবন উন্নত করবে না।

সানচেজ বলেন, ‘মানবতার মহাবিপর্যয় কীভাবে শুরু হয়, তারই উদাহরণ বর্তমান সংকট।

ইরানে হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানানোর জন্য স্পেনের সাথে সব বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ডেটা সেন্টার ও এআই শিল্প

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল