হোম > বিশ্ব

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করুন: ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বিবিসি

ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক হিসেবে অভিহত করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের নির্দেশনাও দেন তিনি।

মঙ্গলবার তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেxয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানি দেশপ্রেমিকেরা, প্রতিবাদ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করুন!!! খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রতিবাদকারীদের হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।’

ট্রুথ সোশ্যালে এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে সাংবাদিকেরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, নিজের পোস্টে ‘সহযোগিতা আসছে’ বলতে কী বুঝিয়েছেন তিনি।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দুঃখিত (আপনাদের এ ব্যাপারে বলতে পারব না)। আপনাদের এটা খুঁজে বের করতে হবে।’

তবে পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে হতাহতসংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনো যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখনো (হতাহতের) সঠিক সংখ্যা জানি না…যদিও বুঝতে পারছি যে এই সংখ্যা নেহায়েত কম নয়, কিন্তু এখনো আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি।’

সূত্র: সিবিএস নিউজ

আরএ/এসআই

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

অস্ট্রেলিয়ায় প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

কেন ২০ জুনকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে বেছে নিল বিজেপি সরকার

যে কারণে ভেঙে তিন টুকরো হলো তৃণমূল কংগ্রেস

পাকিস্তানে পরপর বিস্ফোরণ, নিহত ৭

যুদ্ধের ব্যয় মেটাতে পেন্টাগনের প্রয়োজন ৮ হাজার কোটি ডলার

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

‘সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রেখেছে ইরানের সামরিক বাহিনী’

ট্রাম্পের মন্তব্যকে ‘বানানো গল্প’ বলে ক্ষোভ ঝাড়লেন মেলোনি

জ্বালানির দাম কমাল পাকিস্তান