হোম > বিশ্ব

হরমুজ সুরক্ষিত করার মিশনে অংশ নেওয়ার প্রস্তুতি জার্মানির

আমার দেশ অনলাইন

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভেডেফুল বলেছেন, যুক্তরাজ্যের নেতৃত্বাধীন একটি মিশনের অধীনে হরমুজ প্রণালি সুরক্ষিত করার কাজে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বার্লিন। তবে তিনি একে ন্যাটো মিশন হিসেবে দেখছেন না।

পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। ভেডেফুল বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের মূল পরিকল্পনা অনুযায়ী জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার জন্য আহ্বান জানাচ্ছে।

পোল্যান্ডে সেনা মোতায়েন স্থগিত করার বিতর্কিত সিদ্ধান্তের মাত্র কয়েক দিন পরই অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটিতে অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি।

এরআগে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে পোল্যান্ড থেকে প্রায় পাঁচ হাজার সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার