হোম > বিশ্ব

গাজা যুদ্ধ শুরুর পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার একটি কেন্দ্রীয় এলাকায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটিই প্রথম নির্বাচন। রামাল্লাভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় ৭০ হাজার মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

ইসরাইলের চলমান যুদ্ধে গাজার বেশির ভাগ মানুষ এখনো তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে। যুদ্ধে উপত্যকাটিতে অন্তত ৭২ হাজার ৫৬৮ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৩৩৮ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল যুদ্ধ শুরু করার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন।

সূত্র: আলজাজিরা

আরএ

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া