হোম > বিশ্ব

নেপালে বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার ঘোষণা

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য হিমালয়ান টাইমস

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন সুশীলা কার্কি। আজ রোববার দায়িত্বপালন শুরুর আগে সকালে লৈনচাউরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। খবর দ্য হিমালয়ান টাইমসের

প্রধানমন্ত্রী কার্কি জেন-জিদের বিক্ষোভের সময় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার একটি প্রস্তাবে সই করেছেন। সেইসঙ্গে নিহতদের শহীদ হিসেবেও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

১৩৪ জন আহত বিক্ষোভকারী এবং ৫৭ জন আহত পুলিশ সদস্যের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিক্ষোভের সময় ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে, যার মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে, আগামী নির্বাচন সফল করতে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। তিনি এ নির্বাচনকে দেশটির গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। আগামী বছরের ৫ মার্চ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন যে দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’

তিনি আরো বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান আরো উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

আরএ

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি