হোম > বিশ্ব

আফগানিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হওয়ার প্রেক্ষিতে উপ-রাষ্ট্রদূতকে তলব করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর টোলো নিউজের।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানি সামরিক ঘাঁটিতে খারিজি গুল বাহাদুর গ্রুপের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। হামলায় চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। দৃঢ় প্রতিবাদ জানাতে, আফগান ডেপুটি হেড অব মিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানি বলেন, ‘আফগানিস্তানের উচিত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিক্রিয়া জানানো, ঠিক যেমন পাকিস্তান করে।’

এখনো পর্যন্ত আফগানিস্তান রাষ্ট্রদূত তলবের কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বারবার আশ্বস্ত করা হয়েছে আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

আরএ

ইমরান খানকে কারাগারে বারবার নির্যাতন করা হচ্ছে: বোন উজমা খান

‘অন্য দেশে আক্রমণে নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক’

যুক্তরাষ্ট্রের পণ্যে সমপরিমাণ শুল্কের হুমকি কানাডার

ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় ব্যর্থ শত্রুপক্ষের উদ্দেশ্য

জনসমক্ষে বোরকা ও নেকাব নিষিদ্ধ করল পর্তুগাল

হঠাৎ কেন জেন-জির মতো রিলস বানাচ্ছেন মোদি

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

প্রতিরক্ষা থেকে এবার আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে ইরান

হরমুজ দিয়ে ইরাকের জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লীগের