হোম > বিশ্ব

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার নতুন বার্তা

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে শোচনীয়ভাবে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

মোজতবা খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে শোচনীয়ভাবে পরাজিত করতে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী।

এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেখানে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গোলাগুলির শিকার হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, যেকোনো সময় মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ পুনরায় শুরু হতে পারে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

নির্বাচনে পরাজয়: একে অপরের ওপর দায় চাপাচ্ছেন রিপাবলিকানরা

ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটারদের সংগঠন

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

কানাডিয়ানদের জন্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল একটি ‘বিজয়’

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ