হোম > বিশ্ব

ইসরাইলের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনে বড়দিন উদযাপন

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

২০২৩ সালের অক্টোবরে অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর প্রথমবারের মতো বড়দিন উদযাপন করছে ফিলিস্তিনের খ্রিস্টান সম্প্রদায়। ইসরাইলি হামলার কারণে গাজায় বড়দিন উদযাপন গত দুই বছর বন্ধ ছিল। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গত দুই বছর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বড়দিনের অনুষ্ঠানগুলো হয় সীমিত পরিসরে বা পুরোপুরি বাতিল করা হয়েছিল।

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিরা বড়দিন উদযাপনের জন্য জড়ো হন চার্চ অব দ্য হলি ফ্যামিলিতে। ইসরাইলি হামলায় এই গির্জাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সেখানেই সীমিত পরিসরে বড়দিন উদযাপন করেন তারা।

এছাড়া যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে অংশ নেন। তারা সান্তা ক্লজের পোশাক পরে, বাজনা বাজিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

তবে উৎসবমুখর পরিবেশেও যুদ্ধের বাস্তবতা অনুপস্থিত ছিল না। ইসরাইলি সামরিক অভিযান এবং চেকপয়েন্ট অব্যাহত ছিল। ইসরাইলি বাহিনী উদযাপন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে বেথেলহেমের কাছের ধেইশেহ এবং আইদা শরণার্থী শিবির থেকে তিন যুবককে গ্রেপ্তার করে।

আরএ

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন