হোম > বিশ্ব

খারগ দ্বীপে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর কোনো হামলা হলে অঞ্চলে যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমব্যাট্যান্ট কমান্ড। খারগ দ্বীপে হামলার পর এ হুঁশিয়ারি দেওয়া হলো।

ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর মালিকানাধীন তেল ও জ্বালানি অবকাঠামো ‘তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ছাইয়ের স্তূপে পরিণত করা হবে’।

মার্কিন প্রেসিডেন্ট ইরানের জ্বালানিশিল্পের জন্য গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের ঘোষণা দেওয়ার পরই এ হুমকি দেওয়া হয়। খারগ দ্বীপটি ইরানের তেল রপ্তানির একটি প্রধান টার্মিনাল, যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, খারগ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে’ যুক্তরাষ্ট্র।

তবে তিনি বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, ‘তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমি এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে পুনর্বিবেচনা করব।’

এর আগে অবশ্য ইরানের জ্বালানিসংশ্লিষ্ট স্থাপনায় হামলার ক্ষেত্রে অনীহা দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি যুদ্ধ শুরুর কয়েক দিনের মাথায় যখন ইসরায়েল তেহরানের একটি বড় তেলের ডিপোতে হামলা চালায়, তখন পরোক্ষভাবে সে হামলার নিন্দা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল