হোম > বিশ্ব

‘ট্রাম্পের সভ্যতা-সম্মান কোনোটাই নেই’

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া সবাইকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারতেন। তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আর্মেনিয়ায় ইরানের দূতাবাস এক বিবৃতিতে জানায়, মানুষকে হত্যা করা গেলেও তার আদর্শ নিশ্চিহ্ন করা যায় না।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলা হয়, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শ হত্যা করা যায় না। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু আসলে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে।’

এতে আরো বলা হয়, ‘আপনি (ট্রাম্প) এসব বিষয় বুঝবেন না, কারণ আপনার না আছে সভ্যতা, না ইতিহাস, না সম্মান।’

এই পোস্টে ট্রাম্পের একটি বক্তব্যও উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছে। আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠান শেষ হলে আবার আলোচনা শুরু হবে।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা সবাই এক জায়গায় আছে। একটি হামলাতেই আমরা সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আর কেউ থাকবে না।’

খামেনির শেষ বিদায়ে এত বিপুল মানুষের উপস্থিতি দেখে অবাক হয়েছেন ট্রাম্প। কারণ তিনি ধারণা করেছিলেন, খামেনি সাধারণ মানুষের কাছে খুব একটা জনপ্রিয় ছিলেন না।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান