হোম > বিশ্ব

শত্রুর সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি: ইরানের সেনাবাহিনী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে, তবে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যায়নি। তিনি বলেন, যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্র ও শত্রুদের প্রতি কোনো আস্থা ও বিশ্বাস নেই ইরানের।

আকরামিনিয়া জানান, যুদ্ধ চলাকালে ইরানের সেনাবাহিনীর যেভাবে প্রস্তুত ছিল, এখনো সেভাবেই আছে।

তিনি আরো জানান, ‘গুরত্বসহকারে আমাদের লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করা হচ্ছে। যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের প্রশিক্ষণ চলমান রয়েছে। সেইসঙ্গে সমরাস্ত্র তৈরিও অব্যাহত রয়েছে।’

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান নিজেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই দাবি করেন।

সূত্র: আল জাজিরা

আরএ

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প

ডেমোক্র্যাটদের যুগান্তকারী সাফল্যকে স্বাগত জানালেন মামদানি

ইতিহাস গড়লেন হিজাবি আবের কাওয়াস, নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী

উইসকনসিনের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হচ্ছেন ডেমোক্র্যাট ক্রাউলি

ট্রাম্পের ভরাডুবি: ডেমোক্র্যাটরা সিনেটে ৫১, কংগ্রেসেও ব্যাপক এগিয়ে

মার্কিন ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে যেসব কারণ

৩১ বছর পর টেক্সাসে গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা

ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ নেতা বায়রন ডোনাল্ডসের ঐতিহাসিক জয়

ওহাইওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন

৩০ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়