হোম > বিশ্ব

গাজার ১৫ হাজার রোগীকে দেশের বাইরে পাঠানো জরুরি: ডব্লিউএইচও

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

গাজায় এখনো ১৪ হাজার ৮০০ জনের বেশি রোগীর জরুরি বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের জরুরি ভিত্তিতে অন্যদেশে স্থানান্তর করার জন্য এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আহত রোগীদের জরুরিভিত্তিতে গাজা থেকে সরিয়ে অন্য দেশে নেওয়া প্রয়োজন। এজন্য বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যাতে যুদ্ধে আহত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

বুধবার সকালে ডব্লিউএইচও জানায়, তারা গুরুতর অসুস্থ ১৫ শিশুকে চিকিৎসার জন্য তাদের ৪২ জন সঙ্গীসহ জর্ডানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

তেদ্রোস বলেন, ‘গাজার রোগীদের, বিশেষ করে শিশুদের বিশেষায়িত সেবা প্রদানের জন্য আমরা জর্ডানের সরকার এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই।’

ইসরাইলের চলমান সামরিক অভিযানে ক্রমবর্ধমান হতাহতের ঘটনা এবং চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতি মোকাবেলায় হাসপাতালগুলোকে লড়াই করতে হচ্ছে। তাই গাজার স্বাস্থ্যসেবার অপ্রতুলতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তেদ্রোস জোর দিয়ে বলেছেন, ভাবহ চিকিৎসা সংকট মোকাবেলায় আরো অনেক কিছু করা প্রয়োজন।

গাজায় ধ্বংসাত্মক হামলা ও ত্রাণ সরবরাহে অবরোধের কারণে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ বাড়ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় ৬১ হাজরের বেশি বেশি মানুষ নিহত হয়েছেন। সামরিক অভিযান গাজা উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরএ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা