হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে কাতারের কড়া বার্তা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, ইসরাইলের সকল অপরাধে জবাবদিহি করার সময় এসেছে। সেইসঙ্গে দ্বিমুখী নীতি পরিহার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

কাতারে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। রোববার এই সম্মেলনের আগে শেখ মোহাম্মদ এসব কথা বলেন।

তিনি বলেন, আরব ও মুসলিম দেশগুলো কাতারের ওপর ইসরাইলের বর্বর আক্রমণের নিন্দা জানিয়েছে এবং দোহার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া হবে তাতে তারা সমর্থন জানাবে।

শেখ মোহাম্মদ জানান, ‘আমরা ভ্রাতৃপ্রতিম আরব ও ইসলামিক দেশ এবং মিত্র দেশগুলোর সংহতির প্রশংসা করি যারা এই বর্বর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।

তিনি জানান, এ হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা।

গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন, ইসরাইলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে, মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা ইসরাইল চালাচ্ছে সেটি সফল হবে না, তারা যতই মিথ্যা যুক্তি দিক।

এছাড়া দখলদার ইসরাইল বারবার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আল থানি।

আরএ

‘গাজা যুদ্ধে অ্যামাজন-গুগলের ওপর নির্ভরশীল ইসরাইল’

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান

সাইবার হামলার শিকার বার্তা সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

ব্রিটেনে অভিবাসী কমেছে ৯২ শতাংশ, ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট