হোম > বিশ্ব

‘যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র’

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ এড়াতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তাপ্রধানের সঙ্গে যোগাযোগের জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের উদ্যোগ ওয়াশিংটনের সেই আগ্রহের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ইহসান আল-খতিব।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-খতিব বলেন, ট্রাম্প প্রশাসনের মধ্যে এমন একটি প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যেখানে তারা অকার্যকর বলে বিবেচিত আনুষ্ঠানিক যোগাযোগের পথ এড়িয়ে সরাসরি ইরান সরকারের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী মহলের সঙ্গে যোগাযোগ করতে চাইছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স । এই যোগাযোগের উদ্দেশ্য হলো শান্তি আলোচনা পুনরায় শুরু করা। এর ফলে ইসলামিক প্রজাতন্ত্রটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলা ঠেকানোর পথ তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষ্যমতে, তেহরানের সঙ্গে এই যোগাযোগের উদ্দেশ্য ছিল চিকিৎসা সরঞ্জাম সরবরাহসংক্রান্ত।

সূত্র: আলজাজিরা

আরএ

গরু জবাইয়ের সন্দেহে মধ্যপ্রদেশে তিন ব্যবসায়ীকে রশি দিয়ে বেঁধে নির্যাতন

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন

ভারতে ‘ভোটব্যাংক’ ও ‘ভোট কাটুয়া’ তকমার ব্যবহার নিয়ে বিতর্ক

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্ব সীমিত, যুদ্ধের ক্ষমতা কি থাকবে

‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয় কেন ইউরোপের ক্ষতির কারণ হতে পারে

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠক শিগগিরই: ট্রাম্প