হোম > বিশ্ব

যুদ্ধ বন্ধে সংলাপের জন্য প্রস্তুত জেলেনস্কি

আতিকুর রহমান নগরী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্লিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, যুদ্ধ অবসানে তিনি ‘সংলাপের’ জন্য প্রস্তুত রয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের সংশোধনী নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে এখনও কোনো জবাব পাননি।

তবে তিনি যোগ করেন, তিনি সব সংকেত গ্রহণ করছেন এবং আজ যে সংলাপ শুরু হবে, তার জন্য প্রস্তুত রয়েছেন।

জেলেনস্কি আরও বলেন, বার্লিনে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মার্কিন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করছি, এবং এই বৈঠকগুলো আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে।

সূত্র: এএফপি

এসআর

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি