হোম > বিশ্ব

সৌদি জোটের কাছে সামরিক সহায়তা চাইল ইয়েমেন

আতিকুর রহমান নগরী

ছবি: আল আরাবিয়া

বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে ইয়েমেন সরকার। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠকের পর এই অনুরোধ জানানো হয়। খবর আল আরাবিয়ার।

ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) সভাপতি রাশাদ আল-আলিমি শুক্রবার এ সহায়তা চান। তার মতে, সাধারণ মানুষকে রক্ষা ও শান্তি আনতে এ সহায়তা প্রয়োজন।

২০১৫ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের অর্ধেক অংশ দখল করে নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাকি অংশে ছিল ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) শাসন। তাদেরকেই আন্তর্জাতিকভাবে ইয়েমেনের সরকার হিসেবে বিবেচনা করা হয়।

কিন্তু ডিসেম্বরের শুরুতে এই অংশের বেশিরভাগ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।

এই গোষ্ঠীকে সৌদি আরব সরে যেতে বলেছে। কিন্তু তারা উল্টো নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছে। এমন পরিস্থিতিতে শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি। এই গোষ্ঠীর দখলে রয়েছে আল-মাহরা নামে আরেকটি প্রদেশের দখল।

তারা সৌদি আরবের অনুমতি ছাড়াই দুটি প্রদেশ দখল করায় এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। সৌদি বলেছে, যদি এসটিসি এখানে নিজেদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখে তাহলে সেখানে বিভক্তি দেখা দেবে। আর এটির সুযোগ নিয়ে হুতি বিদ্রোহীরা এসব অঞ্চলও দখল করে ফেলতে পারে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট হারদামাউত এবং আল-মাহরার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে এসটিসিকে আহ্বান জানিয়েছেন।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের