হোম > বিশ্ব

নেপালে বাড়লো কারফিউ-বিধিনিষেধের সময়সীমা

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য হিমালয়ান

বিধিনিষেধ ও কারফিউয়ের সময়সীমা বাড়িয়েছে নেপালের সেনাবাহিনী। তবে জনসাধারণের চলাচলের জন্য বিধিনিষেধে কিছুটা শিথিলতা রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে। এরপর কারফিউ জারি থাকবে শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।

তবে জনগণের সুবিধার্তে নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলাচলের অনুমতি দেয়া হবে।

এই বিধিনিষেধের সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, গণমাধ্যম এবং খাদ্য, জ্বালানি, শাকসবজি, দুধ, পানি এবং ওষুধ পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে।

সরকারি অফিস, ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থার যাত্রীরা তাদের বিমানের টিকিট দেখিয়ে ভ্রমণ করতে পারবেন।

নিষেধাজ্ঞার বিষয়গুলো প্রতিটি জেলার সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে স্থানীয় নিরাপত্তা কমিটি নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেইসয্গে সেনাবাহিনী যেকোন সমস্যায় নাগরিকদের নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, জননিরাপত্তা এবং মানবিক সহায়তা বজায় রাখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করার পর নেপালের নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী।

আরএ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প