হোম > বিশ্ব

ট্রাম্পের প্রস্তাবে সম্মতি, তারপরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস সম্মতি দিলেও আগ্রাসন বন্ধ করেনি ইসরাইলি বাহিনী। এ প্রস্তাবে যুদ্ধবিরতি কথা থাকলে শুক্রবার (৩ অক্টোবর) থেকে সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মিশরে যুদ্ধ বিরতির প্রস্তাবে আলোচনা শুরু হলেও সোমবার (৬ অক্টোবর) সকালে ৭ জনের মৃত্যু হয়েছে। গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকায় তীব্র বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী গত দুই দিনে অন্তত ৯৪ জনকে হত্যা করেছে। ইসরাইলি বাহিনী আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এসময় ১৩১টি বিমান ও কামান হামলা চালিয়েছে।

ইসরাইলি বাহিনীর বর্বরতায় গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ইউনিসেফের তথ্য মতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু