হোম > বিশ্ব

ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে। কারণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইরান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘ইরান আর সেই আগের ইরান নেই’। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে নিজেদের সফলতার চিত্র তুলে ধরেন তিনি।

নেতানিয়াহু বলেন, ইরানের ওপর প্রায় দুই সপ্তাহ ধরে চালানো হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘ইরান আর আগের সেই ইরান নেই’। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার ফলে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম সম্পর্কে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, তিনি তাদের কারো জন্য ‘জীবনবিমা’ নেবেন না, অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছেন না। তিনি আরো বলেন, খামেনি হলেন ‘রেভল্যুশনারি গার্ডের একটি পুতুল’ এবং তিনি প্রকাশ্যে আসতে পারছেন না। উল্লেখ্য, সম্প্রতি খামেনির একটি বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ উপস্থাপক পড়ে শোনান।

সূত্র: আল জাজিরা

জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বিশ্বে প্রথম বৈঠক শুরু

ভারতে কেন মার্কিনবিরোধী মনোভাব বাড়ছে?

ন্যাশনাল সায়েন্স বোর্ডের সব সদস্যকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, তীব্র প্রতিযোগিতায় চার প্রার্থী

আন্তর্জাতিক চোর চক্রের লক্ষ্যবস্তু কোটি ডলারের ‘রেসিং’ কবুতর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরান তীব্র বাগ্‌যুদ্ধ

হরমুজ প্রণালির সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে এশিয়া-প্যাসিফিকে

অবরোধের মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করল রাশিয়ান ‘সুপারইয়ট’

মমতা ও বাংলাদেশ প্রসঙ্গে কুরুচিপূর্ণ কার্টুন ছড়ানো নিয়ে তীব্র বিতর্ক