হোম > বিশ্ব

দুবাই–আবুধাবি–দোহা–মানামা–জেরুজালেমে বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা ও বাহরাইনের মানামায় আজ সোমবার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণ হয়েছে। 

এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের একটি আরএএফ বেইজকে লক্ষ্য করে রোববার রাতে সন্দেহভাজন ড্রোন হামলা করা হয়েছে।

সাইপ্রাসের আরএএফ আক্রোতিরিকে লক্ষ্য করে এই হামলা হয়।

তবে এই হামলায় কোনো হতাহত হয়নি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণাণয় বলেছে, এই অঞ্চলে আমাদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের কর্মীদের রক্ষা করতে ঘাঁটি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরান বাছবিচারহীনভাবে হামলার কারণে ব্রিটিশ সেনা এবং নাগরিকদের মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা সচিব জন হেইলি।

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন