হোম > বিশ্ব

প্রথা ভেঙে ইসরাইল দিবস প্যারেডে যোগ দিলেন না মামদানি

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইল দিবস প্যারেডে যোগ দেননি নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। রোববার এই প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক দশক ধরে নিউইয়র্কে এই প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। এই প্যারেডে প্রতি বছরই নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র ও অন্যান্য রাজনৈতিক নেতা অংশ নিয়ে থাকেন। তবে এবারই এর ব্যতিক্রম হলো। প্রথমবারের মতো প্রথা ভেঙে এতে যোগ দেওয়া থেকে বিরত থাকলেন নিউইয়র্ক সিটি মেয়র।

১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্রটির জন্ম উদযাপন করতে প্রতি বছরই ফিফথ অ্যাভিনিউতে সমবেত হওয়া পতাকা হাতে উল্লাসকারী জনতার মন জয় করতে বেশ আগ্রহ দেখান রাজনৈতিক নেতারা।

কিন্তু মামদানির ক্ষেত্রে তেমনটা ঘটেনি। দুই সপ্তাহ আগে মেয়রের কার্যালয় নাকবা স্মরণে একটি ভিডিও প্রকাশ করে। নাকবা একটি আরবি শব্দ, যার অর্থ ‘মহাবিপর্যয়’। ইসরাইল প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় আনুমানিক সাত লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এ ঘটনার স্মরণে প্রতি বছর ১৫ মে নাকবা দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানি এ কথা বলেন, ‘আমি নির্বাচনি প্রচারণার সময় বলেছিলাম যে আমি প্যারেডে অংশ নেব না। ইসরাইলি সরকার সম্পর্কে আমার মতামত আমি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

তবে প্যারেডটি যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ, যিনি একজন ইহুদি, তিনি প্যারেডে অংশ নিয়েছিলেন।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

তৃতীয় স্থানে থাকা প্রার্থীর সমর্থন পেলেন বলসোনারো

যুদ্ধের তিন বছরে ধ্বংসস্তূপ গাজা, বদলে গেছে চেনা শহরের চেহারা

৩০ রুপির লোভে ৮৫ হাজার রুপি জরিমানা

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তাদের গুলি চালানোর ঘটনায় মামদানির ক্ষোভ

গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসরাইল: মার্কিন সিনেটর

ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন সিনেটর