হোম > বিশ্ব

টাইফুন রাগাসা: ২০ লাখ মানুষকে সরিয়ে নিলো চীন

আতিকুর রহমান নগরী

সুপার টাইফুন রাগাসা চীনের স্থলভাগে উঠে আসছে। এটি আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে তীব্র টাইফুনে পরিণত হয়েছে।

দেশটির দক্ষিণে গুয়াংদং প্রদেশ থেকে প্রায় দুই মিলিয়ন বা ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে মাত্র কয়েকদিন আগেই আরেকটি টাইফুন আঘাত হানে।

চীনা আবহাওয়া বিশেষজ্ঞরা রাগাসাকে ‘ঝড়ের রাজা’ বলে উল্লেখ করেছেন এবং এই ঝড়ের কারণে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মাসের বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

টাইফুনটি এর আগে তাইওয়ানে আঘাত হানে, যেখানে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনো বেশকিছু মানুষ নিখোঁজ আছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাগাসা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব তাইওয়ানে একটি হ্রদের তীর ভেঙে প্রাণহানিও নিখোঁজের ঘটনা ঘটে। জুলাই মাসে টাইফুন উইফার কারণে সৃষ্ট ভূমিধসের ফলে এই হ্রদটি তৈরি হয়েছিল।

রাগাসাকে এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে। ফিলিপাইন ও হংকংয়েও ঝড়ের আঘাতে ক্ষতির খবর পাওয়া গেছে।

সোমবার ফিলিপাইনের বেশ কয়েকটি শহর প্লাবিত হওয়ার পর কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। হংকংয়ে ৬২ জন আহত হয়েছেন এবং চার শতাধিক গাছ উপড়ে গেছে। সেখানে ১৫টি জায়গায় বন্যাও একটি জায়গায় ভূমিধসের তথ্য পাওয়া গেছে।

সূত্র: বিবিসি

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ