হোম > বিশ্ব

চীনকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার (২২ মে) এ কথা বলেন।

তিনি বলেন, এ তিনটি দেশকে নিয়ে জোট গঠনে পাকিস্তানের অবশ্যই এগিয়ে যাওয়া উচিত।

অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্টস সম্মেলনে উপস্থিত হয়ে ইসহাক দার এসব কথা বলেন। সেখানে এ তিন দেশের সঙ্গে জোট গঠনের পাশাপাশি ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ নিয়েও কথা বলেন তিনি। দুই দেশের বিমানবাহিনীর সম্মুখ যুদ্ধে পাকিস্তানের সাফল্যের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন এই পাক মন্ত্রী।

দার বলেন, ভারতের বিরুদ্ধে আকাশে আমাদের লড়াই এক ঘণ্টা চলেছিল। এটি একটি নতুন রেকর্ড। কারণ আগে এ ধরনের লড়াইয়ের রেকর্ড ছিল ৩০ মিনিট।

ইসহাক দার বলেন, অনেক বছর ধরে বলা হচ্ছিল পাকিস্তান গুরুত্বপূর্ণ কোনো দেশ নয়। বলা হচ্ছিল ভারত শক্তিশালী দেশ। বিশ্ববাসী তা বিশ্বাস করছিলও। কিন্তু তাদের নতুন কিছু প্রমাণ হয়নি। বিশ্ব এখন আমাদের শক্তিশালী দেশ হিসেবে দেখছে।

উপপ্রধানমন্ত্রী আরও বলেন, মিথ্যা অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেয়া শুরু করে তারা। ভারত সিন্ধুর পানিচুক্তি স্থগিত করে কর্তৃত্ব জাহির করার জন্য। এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দেয় ভারতের জন্য।

ইসহাক দার বলেন, পাকিস্তান প্রথমে কোনো সংঘাত শুরু করতে চায়নি। কিন্তু বাধ্য করায় তাদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ভারত তার নিজ দেশের শিখদের ভূখণ্ডে মিসাইল ছুড়ে এর দায় পাকিস্তানকে দিতে চেয়েছিল। ভারত যখন পাকিস্তানকে লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

অনেক দেশ পাকিস্তানকে সংযত থাকতে অনুরোধ করেছিল। কিন্তু আমাদের নুর খান বিমানঘাঁটিতে হামলা চালানোর পর কঠিন জবাব দেয়া ছাড়া পাকিস্তানের বিকল্প ছিল না- উল্লেখ করেন দার।

দার বলেন, ১১ মে সকালে তাকে খবর দেয়া হয় ভারত যুদ্ধবিরতি চায়।

সম্প্রতি আফগানিস্তান ও চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও বৈঠকে জানান তিনি।

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা