হোম > বিশ্ব

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব পাসে ফের ব্যর্থ সিনেট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব পাসে আবারও ব্যর্থ হয়েছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আনা যুদ্ধক্ষমতা বিষয়ে একটি প্রস্তাবের ওপর পঞ্চমবারের মতো ভোটাভুটি হয়।

প্রস্তাবের বিপক্ষে ৫১টি এবং পক্ষে ৪৬টি ভোট পড়ায় প্রস্তাবটি পাস হতে পারেনি।

প্রস্তাবের ওপর ভোটের আগে ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে তার যুদ্ধ শেষ করার ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে আসছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে শুক্রবারের মধ্যেই সুসংবাদ আসতে পারে। দ্য নিউইয়র্ক পোস্ট বুধবার ইসলামাবাদভিত্তিক সূত্রের বরাত দিয়ে জানায়, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই আলোচনা আবার শুরু হতে পারে।

এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, যাতে শান্তি আলোচনার জন্য আরো সময় পাওয়া যায়। এই প্রথমবার, যখন যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি। ট্রাম্প এ সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে পরামর্শকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

সূত্র: ডন

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ