হোম > বিশ্ব

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জার্মানিতে বিশাল বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে শনিবার হাজার হাজার মানুষ গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছে। আদালতের নির্দেশে স্থানীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত হওয়ার পর এই বিক্ষোভ আয়োজন সম্ভব হয়েছে।

রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়,‘ইউনাইটেডফোরগাজা – এখনই গণহত্যা বন্ধ করুন!’—এই স্লোগানে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় প্রায় ১০,০০০ মানুষ, যা আয়োজকদের প্রত্যাশার দ্বিগুণ।

ফ্রাঙ্কফুর্টের পূর্ব দিক থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রস্থলে গিয়ে সমাবেশ শেষ হয়। বিক্ষোভকারীরা জার্মান সরকারের ইসরাইল সমর্থন এবং সামরিক সহযোগিতার কঠোর সমালোচনা করেন। অনেকে ‘জার্মানি অর্থ দিচ্ছে, ইসরাইল বোমা ফেলছে’ স্লোগান দেন। বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল – ‘ইসরাইলকে বয়কট করুন’, ‘এদিকে তাকাবেন না, আওয়াজ তুলুন’।

আয়োজকরা গাজায় জরুরি মানবিক প্রবেশাধিকার, অস্ত্র নিষেধাজ্ঞা ও ইসরাইলের সঙ্গে জার্মানির সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানান।

এর আগে ফ্রাঙ্কফুর্ট সিটি কর্তৃপক্ষ এই বিক্ষোভ নিষিদ্ধ করার চেষ্টা করে, দাবি করে যে এটি ‘ইহুদি-বিরোধী’ হতে পারে এবং ‘জননিরাপত্তার জন্য হুমকি’ তৈরি করতে পারে। তবে ফ্রাঙ্কফুর্ট প্রশাসনিক আদালত এবং ক্যাসেলের উচ্চ প্রশাসনিক আদালত এই নিষেধাজ্ঞা বাতিল করে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শহরের নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে জনগণের সাংবিধানিক অধিকার – শান্তিপূর্ণ সমাবেশের – ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো যথেষ্ট ভিত্তি নেই।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে