হোম > বিশ্ব

ইসরাইলি আগ্রাসন ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না: আলজেরিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন বলেছেন, ইসরাইলি আগ্রাসন ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

রাজধানী আলজিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তেব্বুনের এ বার্তা পড়ে শোনান দেশটির মুজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আবদেলমালেক তাশেরিফত।

তেব্বুন বলেন, গাজায় সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলার চেষ্টা করার পাশাপাশি, ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের ফিলিস্তিনি ভূখণ্ডও দখল করছে।

প্রেসিডেন্ট আরো বলেন, ইসরাইল গাজার অবকাঠামো ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে, অবরোধ ও অনাহার চাপিয়ে দিয়ে, আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম উপেক্ষা করে আক্রমণ চালিয়ে যাওয়ার মাধ্যমে ফিলিস্তিনকে মুছে ফেলতে চায়।

ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তেব্বুন। পাশাপাশি গাজার ওপর থেকে অবিলম্বে এবং সম্পূর্ণরূপে অবরোধ তুলে নিতে এবং মানবিক সাহায্য পৌঁছাতে সকল সীমান্ত ক্রসিং খুলে দেয়ারও আহ্বান জানান তিনি।

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার বিষয়ে আলজেরিয়ার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি একে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি মৌলিক পদক্ষেপ বলে অভিহিত করেন।

আরএ

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করল যে দেশ

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

ক্ষমতা কখন প্রতিষ্ঠানকেই দুর্নীতিগ্রস্ত করে

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের