হোম > বিশ্ব

নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদুৎহীন লাখো মানুষ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখো মানুষ। ঝড়ের কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে ঘরের ছাদ। উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। খবর বিবিসির।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। এ কারণে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ (বৃহস্পতিবার) ক্যান্টারবারি এবং ওয়েলিংটনসহ কেন্দ্রীয় অঞ্চলে ‘রেড এলার্ট’ জারি করা হয়। তবে পরে তা তুলে নেয় কর্তৃপক্ষ।

জনগণকে ঘরের ভেতরে থাকতে এবং ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে। আরো বিদ্যুৎ ও যোগাযোগ বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাট মূলত দক্ষিণ দ্বীপের ঘরবাড়িগুলোকেই বেশি প্রভাবিত করেছে বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে।

রাজধানী ওয়েলিংটনে মঙ্গলবার এক ব্যক্তি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মারা গেছেন।

প্রবল বাতাসের কারণে ওয়েলিংটনে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে, শহরের কিছু রাস্তা ও লাইব্রেরিও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এদিকে, ক্যান্টারবারি অঞ্চলে দুর্যোগ মোকাবিলার সহায়তায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরএ

সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন

সামরিক সহযোগিতা জোরদারে কুয়েত–সৌদি আলোচনা

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

মার্কিন-ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

দুবাই এয়ারপোর্টে আংশিক বিমান চলাচল শুরু

মার্কিন হামলাতেই তেহরানে স্কুলছাত্রীরা নিহত হয়: সিএনএন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

ফুরিয়ে যাচ্ছে অস্ত্রভান্ডার, উৎপাদন ৪ গুণ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের