হোম > বিশ্ব

বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

আল-জাজিরা

প্রতীকী ছবি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। এতে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হচ্ছে। এ নিয়ে টানা সাত দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল।

এর আগের সেশনে তেলের দাম ৪ শতাংশ বেড়েছিল। তবে সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতির ইঙ্গিতের পর বাজারে আবার দরপতন হয়েছে। যদিও সংঘাতের সমাধানের পথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো বড় ধরনের ফারাক ও মতপার্থক্য রয়েছে।

এদিকে বুধবার বিশ্ব বন্ডবাজারও মোটামুটি স্থিতিশীল ছিল। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার শূন্য দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছে।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছিল। এর প্রভাবে বিভিন্ন দেশের বন্ডের সুদের হারও বেড়েছে।

এদিকে শিকাগো ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট অস্টান গুলসবি চলতি সপ্তাহে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সম্প্রতি মূল্যস্ফীতি বেড়েছে। এই বৃদ্ধি যদি শুধু তেলের দাম বাড়ার ধাক্কার কারণে না হয়ে দীর্ঘস্থায়ী অন্য কোনো কারণে হয়ে থাকে, তাহলে ফেডকে দ্রুত ও আগ্রাসী পদক্ষেপ নিতে হবে।

এএম

পাক-আফগান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, কয়েকজন তালেবান যোদ্ধা নিহত

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের পোস্ট

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

গ্রেপ্তার আতঙ্কে জাতিসংঘে ভাষণ শেষ করেই দেশে ফিরলেন নেতানিয়াহু

সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের

স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি

নেতানিয়াহুর সফর ঘিরে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ, আটক শতাধিক

কঙ্গোতে নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু

ভারতে মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার খবর প্রকাশ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা

ন্যাটো সদস্য দেশে কয়েক মাসের মধ্যেই হামলা চালাতে পারে রাশিয়া: ডেনমার্ক