হোম > বিশ্ব

এক দুর্ঘটনায় তিন প্রজন্মের ১৮ জন পরপারে

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রী বহনকারী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষে ৪৫ জনের মৃত্যু হয়, তাদের মধ্যে ৪২ জনই ভারতীয়। তাদের মধ্যে একই পরিবারের ১৮ জন ছিলেন, যাদের মধ্যে ৯টিই শিশু।

পরিবারটির স্বজন মোহাম্মদ আসিফ জানান, তিন প্রজন্মের সদস্যদের হারানো এই পরিবারটির নিবাস হায়দরাবাদে। আগামী শনিবার তাদের দেশে ফেরার কথা ছিল।

মোহাম্মদ আসিফ বলেন, ‘আমার শ্যালিকা, দুলাভাই, তাদের ছেলে, তিন মেয়ে এবং সন্তানেরা ওমরাহ করতে গিয়েছিলেন। আট দিন আগে রওনা দেন তারা। ওমরাহ শেষে মদিনার দিকে ফিরছিলেন তারা। রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে যায়। আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল।’

আসিফ আরো বলেন, দুর্ঘটনার আগে তাদের সঙ্গে কথা হয়েছিল। একই পরিবারের ১৮ জন, ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯টি শিশু মারা গেছে। এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়।

আসিফ তার নিহত আত্মীয়দের মধ্যে কয়েকজনকে শনাক্ত করেছেন—নাসিরউদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), তিন মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) ও শাবানা (৪০) এবং তাদের সন্তানরা।

হায়দরাবাদের রামনগরে থাকতেন নাসিরউদ্দিন। প্রতিবেশীদের কাছ থেকে চাবি এনে ঘরে ঢুকেই কান্নায় ভেঙে পড়েন দেশে থেকে যাওয়া অন্যান্যরা। নাসিরউদ্দিনের বোন কাঁদতে কাঁদতে বলেন, ‘এই ঘর আমার ভাইয়ের। পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল।’সূত্র : এনডিটিভি

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি