হোম > বিশ্ব

হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে মিক্সড মার্শাল আর্টস ইভেন্ট চলাকালে হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সস্থা এফবিআই। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত প্রত্যেকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। টাইসেন প্রোপারের বিরুদ্ধে হোয়াইট হাউস প্রাঙ্গণে সহিংসতার ষড়যন্ত্রের অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিকমাধ্যম এক্সে বলেন, ‘কয়েকটি রাজ্যে অভিযান চালানোর ফলে একাধিক ব্যক্তি এখন হেফাজতে রয়েছেন। পরিকল্পিত হামলা পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে।’

প্রসিকিউটরদের অভিযোগ, হামলার পরিকল্পনায় বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনগুলোতে আঘাত হানা এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা ছিল। আতঙ্কে ছুটতে থাকা জনতাকে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। এরপর দ্বিতীয় ধাপে হামলাকারীদের একটি দল হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর কথা ছিল।

আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ কয়েকজন জনপ্রতিনিধি। যদিও তাদের সবাই ওই ইউএফসি ইভেন্টে উপস্থিত ছিলেন না।

সূত্র: জিও নিউজ

আরএ

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ!

পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব

মধ্যপ্রাচ্যে নতুন জোট, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের

যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়ার প্রতি দক্ষিণের আহ্বান

ঢাকায় পাকিস্তান ও ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধ করতে হবে : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

যেভাবে সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে তুরস্ক