হোম > বিশ্ব

যুদ্ধবিরতির ভান করে সেনা মোতায়েন বাড়াচ্ছেন পুতিন

অভিযোগ জেলেনস্কির

আতিকুর রহমান নগরী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ১৫ আগস্ট বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। কিন্তু এই বৈঠকের আগে, পুতিন কেবল যুদ্ধবিরতির ভান করছেন বলে অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘আজ গোয়েন্দা ও সামরিক কমান্ড থেকে একটি প্রতিবেদন পাওয়া গেছে, যেখানে পুতিন কী প্রস্তুতি নিচ্ছেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এটা বেশ স্পষ্ট যে পুতিন যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন না।’

জেলেনস্কির দাবি, ‘পুতিন কেবল আমেরিকার সাথে বৈঠককে তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান এবং এরপর আগের মতোই ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে চান।’

তিনি বলেন, ‘রাশিয়া তার সেনাবাহিনী মোতায়েন করছে, যা নতুন করে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত দেয়’।

সূত্র: বিবিসি বাংলা

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা