হোম > বিশ্ব

জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুরস্কের বিমান বিধ্বস্ত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

আজারবাইজান থেকে তুরস্ক যাওয়ার পথে তুরস্কের একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছি।

তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘আজারবাইজান থেকে তুরস্কে আসার পথে একটি সি-১৩০ সামরিক বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে, এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ।’

তিনি আরও বলেছেন, ‘সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ঈশ্বর আমাদের শহীদদের প্রতি করুণা করুন।’

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়াও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তীতে তিনি তুরস্কের সামাজিক প্ল্যাটফর্ম এনসোসিয়ালে একটি পোস্টে বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছে, ‘জর্জিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।’

বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা সম্ভাব্য হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো