হোম > বিশ্ব

ভেনেজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলা সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস থেকে উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের একথা জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসকে তুলে নেয়ার এক মাসেরও বেশি সময় পর তিনি দেশটিতে সফরে যাওয়ার পরিকল্পনার কথা জানালেন। খবর আল জাজিরার।

ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ আছে বলেও দাবি করেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি ভেনেজুয়েলা সফরে যাচ্ছি। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার নেতৃত্বেই তেল উত্তোলন ও বিপননের ক্ষেত্রে দেশটির সঙ্গে নিবিড় ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে আমি দশে দশ দেবো।’

ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না, এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমরা ইতোমধ্যে তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে।’

আরএ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মুনাফাখোরদের ওপর কর বসাচ্ছে ফ্রান্স

ককরোচ পার্টির পর ভারতে এবার প্যারাসাইটিক ফ্রন্টের আত্মপ্রকাশ

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় আশাবাদী যুক্তরাষ্ট্র: রুবিও

অ্যান্ড্রুর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে তথ্য চায় ব্রিটিশ পুলিশ

বল প্রয়োগের হুমকি দেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহ, ১০ জেলায় রেড অ্যালার্ট

যেভাবে গড়ে উঠেছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ভ্রাতৃত্ব

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু