হোম > বিশ্ব

গাজা যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে আশাবাদী ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামাস খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। তাই তিনি মনে করেন, খুব শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়ে সোমবার থেকে মিশরে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার সফলতার বিষয়ে আশাবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, হামাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একমত হচ্ছে।

সোমবার ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটি চুক্তি করার সত্যিই ভালো সম্ভাবনা রয়েছে। এটি একটি স্থায়ী চুক্তি হবে।’

গত ২৯ সেপ্টেম্বর, ট্রাম্প ২০ দফা প্রস্তাব উত্থাপণ করেন। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে সকল ইসরাইলি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে।

ট্রাম্প আঞ্চলিক নেতাদের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন, যাকে তিনি ‘চমৎকার’ এবং ‘অত্যন্ত শক্তিশালী’ বলে অভিহিত করেছেন।

এদিকে, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে ১০ জন।

গত শুক্রবার থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুরো উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

গাজা নিয়ে নিষ্ক্রিয়তার জন্য আমাদের লজ্জা হওয়া উচিত: ম্যাক্রোঁ

তরুণদের শুধু সুযোগ নয়, সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও জায়গা দিতে হবে

এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে যা বললেন ট্রাম্প

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

জাতিসংঘের ভাষণে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ

নতুন করে এবার যে দেশকে স্থায়ী সদস্য করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প

গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার ক্ষত থাকবে প্রজন্মের পর প্রজন্ম

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা