হোম > বিশ্ব

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন পুতিন: জেলেনস্কি

আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমেই কেবল পুতিনকে থামানো সম্ভব বলে মনে করেন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।

জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেন পরাজয়ের পথে নয়; বরং শেষ পর্যন্ত জয় নিয়েই যুদ্ধ শেষ হবে। তার মতে, যুদ্ধবিরতির নামে রাশিয়ার শর্ত মেনে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে দেওয়ার মানে হবে এমন ভূখণ্ড ত্যাগ করা, যা রাশিয়া বিপুল সেনা হারিয়েও দখল করতে পারেনি।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, পুতিন ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। প্রশ্ন হলো, তিনি কত দূর এগোতে পারবেন এবং আমরা তাকে কীভাবে থামাব। রাশিয়া বিশ্বের ওপর ভিন্ন এক জীবনধারা চাপিয়ে দিতে চায়, মানুষ যে জীবন নিজেরা বেছে নিয়েছে তা বদলে দিতে চায়।’

তিনি বলেন, ভূখণ্ড ছেড়ে দিয়ে নয়, বরং কঠোর সামরিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমেই রাশিয়াকে থামানো সম্ভব। যুদ্ধবিরতির নামে কোনো কৌশলগত ছাড় দিতে রাজি নন বলেও জানান জেলেনস্কি।

‘ভারতে গোয়ালঘরে’ স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে