হোম > বিশ্ব

মিশরে সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাতে বন্ধের নির্দেশ

জ্বালানি সংকট

আমার দেশ অনলাইন

মিশরের দোকান, রেস্তোরাঁ ও শপিং সেন্টার সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে শুরু করে আগামী এক মাস ধরে প্রতিদিন রাত ৯টার মধ্যে দোকানপাট, রেস্তোরাঁ বন্ধ করতে হবে। ইরান যুদ্ধে জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে এমন পদক্ষেপ নিয়েছে মিশর কর্তৃপক্ষ।

সড়কবাতি ও রাস্তার পাশের বিজ্ঞাপনের আলোকসজ্জাও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাড়তি পদক্ষেপগুলোর মধ্যে এপ্রিল মাসে সপ্তাহে এক দিন বাড়ি থেকে কাজ করার সুযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত এবং তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরোধের কারণে মিশর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যদিও মিশর এই যুদ্ধে জড়িত নয়, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীলতা দেশটিকে সরবরাহ সংকটের ঝুঁকিতে ফেলেছে।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি শনিবার বলেছেন, শুধু পেট্রোলের খরচই জানুয়ারি থেকে মার্চ মাসে দ্বিগুণেরও বেশি বেড়ে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সরকার জানিয়েছে, হোটেল ও পর্যটন কেন্দ্রগুলো এই জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থার আওতামুক্ত থাকবে। ধারণা করা হয়, মিশরের অর্থনীতির প্রায় এক-দশমাংশই পর্যটন খাতের ওপর নির্ভরশীল।

যদিও বেশির ভাগ কর্মচারীকে সপ্তাহে এক দিন বাড়ি থেকে কাজ করতে বলা হবে, তবে হাসপাতাল, স্কুল এবং কারখানার মতো জরুরি সেবাকর্মীরা এর আওতামুক্ত থাকবেন।

সূত্র: বিবিসি

ভারতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক

বিদ্রোহীদের ছেড়ে ফের মমতার শিবিরে কাসেম সিদ্দিকী

চীনের জে-১০সিই যুদ্ধবিমান এত আলোচনায় কেন

মোদির নামে মাছের বাজার, ভারতে বিতর্ক

সৌদি আরবকে ব্যবসার কেন্দ্র হিসেবে দেখছে ফরাসি কোম্পানিগুলো

প্যারিসে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সৌদি আরব

ফুটপাতে শিশুর দুধ গরম করা নিয়ে সরগরম কলকাতার রাজনীতি

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোয় নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলি গণমাধ্যমে

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা