হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৫৯ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজায় ইসরাইলি হামলায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৫৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়।

এছাড়া, ইসরাইলি সেনাবাহিনী গাজায় শুক্রবার রাতভর বেশ কয়েকটি হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে হামলাও হয়েছে। সেখানে তিন নারী ও এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়।

এরআগে বুধবার গাজায় ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে ৩০ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। হামলায় আহত হয়েছেন আড়াই শতাধিক।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরে আবু হালু স্কুলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে চারজন মারা যান।

এছাড়া গাজা সিটির একটি আবাসিক ভাবনে হামলায় মারা যায় আরো তিনজন।

বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরো ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে কমপক্ষে এক হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক ইসরাইলিকে। এরপর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তেলআবিব।

আরএ

মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো জাহাজ জব্দ করেছে: ট্রাম্প

যুদ্ধ-অচলাবস্থার মাঝেও চীন সফরের নিশ্চয়তা দিলেন ট্রাম্প

আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের

মার্কিন জনগণের উচিত যুদ্ধের জন্য সরকারকে চ্যালেঞ্জ করা: ইরান

ইরানের সঙ্গে বৈরিতা শেষ: ট্রাম্প

হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অত্যন্ত লাভজনক ব্যবসা: ট্রাম্প

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

তামিল রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে সুপারস্টার বিজয়

ইরান যুদ্ধের প্রভাব: বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইনস

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০