হোম > বিশ্ব

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইয়েমেনের বালহাফের ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। বুধবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, একটি ছোট নৌযানে করে ছয়জন সশস্ত্র ব্যক্তি জাহাজের দিকে এগিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, ‘ছোট নৌযান এবং পণ্যবাহী জাহাজটির সশস্ত্র নিরাপত্তা দলের মধ্যে গুলিবিনিময় হয়। এরপর ছোট নৌযানটি ঘুরে চলে যায়।’ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত এ ঘটনার আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় ঘিরে নতুন বিরোধের শঙ্কা যুক্তরাষ্ট্রে

ইসরাইলের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আহমেদ তিবি

মালয়েশিয়া থেকে ধারণা নিয়ে যুক্তরাজ্যে নতুন সুযোগ তৈরি করেন ফারাহ

মার্কিন অবরোধের মধ্যেও ইরানে ৬ মাসের খাদ্য মজুত

আন্তর্জাতিক মঞ্চে নিজের কর্তৃত্ব ফেরাতে চান ট্রাম্প

রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত ক্রসিং বন্ধ করবে এস্তোনিয়া

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

জাতিসংঘের মহাসচিব নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক শক্তিগুলোর তীব্র বিরোধ

চীনকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন